শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে

অংশুমান রায়

1 min read September 17, 2026

শরৎবাবু,

খোলা চিঠি দিলাম তোমার কাছে

তোমার ‘গফুর’ এখন

. কোথায় কেমন আছে ?

. তুমি জানো না

হারিয়ে গেছে কোথায় কখন

. তোমার ‘আমিনা’ |

শরৎবাবু, এ’ চিঠি পাবে কি-না জানি না ||

গত বছর বন্যা হল, এ-বছর খরা

ক্ষেতের ফসল পুড়িয়ে দিল মাঠ শুকিয়ে ‘মরা’

একমুঠো ঘাস পায় না ‘মহেশ’

. দুঃখ ঘোচে না

. তুমি জানো না ||

বর্গীরা আর দেয় না হানা নেইতো জমিদার

তবু এ-দেশ জুড়ে নিত্য হাহাকার ||

ভাবছো তুমি দেশ তো স্বাধীন

. আছে ‘ওরা’ বেশ

তোমার ‘গফুর’ ‘আমনা’ আর

. তোমারই মহেশ

এক মুঠো ভাত পায় না খেতে

. গফুর আমিনা

. তুমি জানো না ||

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর – অংশুমান রায়

শিল্পী- ভূপেন হাজারিকা

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক অংশুমান রায় ভূপেন হাজারিকা শিবদাস বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *