
শুধু গৌরার প্রেমে মজে গো কুল কলঙ্কের ভয় রাখি না;
গৌরার প্রেমের এত জ্বালা গৃহে যাইতে মন চলে না।।ধু।।
কলঙ্ক অলঙ্কার কইলাম মনের কথা বলব গো না,
শ্যাম কলঙ্কিনী নামটি আমার জগতে রহিল ঘোষণা।।
পিপাসী চাতকীর মত পিপাসায় প্ৰাণ বাঁচে না,
কি করিলে কি হইবে কি করি উপায় বল না,
ভবিয়া রাধারমণ বলে গুরু, ভজন হইল না,
কামরসে মন মগ্ন সদায় প্ৰেমরসে মন মজল না।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
