শুভদিনে উদয় হইলেন পাক নাম মোহাম্মদ

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

শুভদিনে উদয় হইলেন পাক নাম মোহাম্মদ ॥
যেইছা ওয়াক্তে জন্ম নিলেন আসমান জমিন সুবেসাদ ॥
আউয়ালে ছিলেন বাতিনে ইছিম হইতে জিছিম বনে
যার কারণে এই ভুবনে পয়দা করলেন আদমজাত ॥
একশত তিরিশটি ফরজ মুসলমানের উপর গরজ
শীঘ্র শীঘ্র কর আদায় দুরুদে আকবার পাক ছালাত ॥
রশিদ বলে হইয়া কাতর নবী আমার দয়ার সাগর
উদ্ধারিয়া নিবেন হাসর পার করিয়া পুলসেরাত ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *