শেষ বিকেলের আলোয়

মাইলস

1 min read September 17, 2026

শেষ বিকেলের আলোয়

বিষাদ সন্ধ্যায়

চলতে চলতে এই পথে

হঠাত্‌ প্রশ্ন জাগে

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকাল খুঁজবো তোমায়

মাঝরাতে ঘুম ভাঙে

চেয়ে দেখি আকাশে তারার মেলা

রাতের হিম ঝরে গাছের পাতায়

এমন সময়

হঠাত্‌ প্রশ্ন জাগে

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকাল খুঁজবো তোমায়

মাঝরাতে ঘুম ভাঙে

চেয়ে দেখি আকাশে জোসনার ধারা

উদাসী পাখি কাঁদে

চেয়ে শূন্যতায়

এমন সময়

হঠাত্‌ প্রশ্ন জাগে

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকাল খুঁজবো তোমায়

ব্যান্ডঃ মাইলস।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali মাইলস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *