শোনো রাগ করবার আরও যে কত সময় আছে

মোহাম্মদ আবদুল জব্বার,

Lyricist: মোহাম্মদ মনিরুজ্জামান, Composer: সত্য সাহা, 1 min read September 17, 2026

শোনো, রাগ করবার আরও যে কত সময় আছে যে পড়ে
অনেক আশার এইটুকু ক্ষণ খুশিতে দাও না গো ভরে ॥

চেয়ে দেখো ঐ রং লেগেছে মৌসুমি ফুলে ফুলে
নীল আকাশে মেঘের মেলা কী কথা যায় বলে
কে জানে এমন দিন আসবে কি না আর ফিরে ॥

যদি তুমি ভাবো রাগ করলেই
তোমাকে দেখায় খুব ভালো
[—আসলেই? উঁহু, মোটেই তা নয়।]

আসলে তা নয়, দেখতে লাগে ঠিক
হুতুম-প্যাঁচার মতো কালো।

এই তো বেশ হাসলে পরে মধুর মধুর লাগে
ঝিলমিলিয়ে ঝিলের জলে কাঁপন যেন জাগে
ক্ষতি কী হেসে খেলেই
যাক না বেলা বয়ে এমনি করে ॥

এতটুকু আশা (২৮ জুন ১৯৬৮)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি মোহাম্মদ আবদুল জব্বার, মোহাম্মদ মনিরুজ্জামান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *