শ্মশানে জাগিছে শ্যামা অন্তিমে সন্তানে নিতে কোলে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

কৌশী তেতালা

শ্মশানে জাগিছে শ্যামা

অন্তিমে সন্তানে নিতে কোলে।

জননী শান্তিময়ী বসিয়া আছে ওই

চিতার আগুন ঢেকে স্নেহ-আঁচলে॥

‍সন্তানে দিতে কোল ছাড়ি সুখ-কৈলাস

বরাভয়া-রূপে মা শ্মশানে করেন বাস;

কী ভয় শ্মশানে শান্তিতে যেখানে

ঘুমাবি জননীর চরণতলে॥

জ্বলিয়া মরিলি কে সংসার-জ্বালায়–

তাহারে ডাকিছে মা, কোলে আয় কোলে আয়!

জীবনে শান্ত ওরে

ঘুম পাড়াইতে তোরে

কোলে তুলে নেয় মা মরণের ছলে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *