শ্যাম কালা কোথায় পাই গো, বল গো সখী

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

শ্যাম কালা কোথায় পাই গো, বল গো সখী
কোন বা দেশে যাই।
কালা থাকে কালার ভাবে
আমি পুইড়ে হইলাম ছাই গো।
বল গো সখি কোন বা দেশে যাই
আপ্ত মাইনে প্ৰাণ বন্ধুরে হৃদে দিলাম ঠাঁই।।
ছিল আশা দিল দাগা আর প্রেমের কাজ নাই।।
ফুলেরই পালঙ্কে আমি শুয়ে নিদ্ৰায় যাই
মুজলে নয়ন দেখা স্বপন শ্যাম লইয়া বেড়াই গো।
ভাইবে রাধারমণ বলে শুনগো ধনী রাই
পাইলে বন্ধের খবর গলে ছাড়াছড়ি নাই।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *