
শ্যাম বিনে চাতকী হই, আমি নাম শুনে পাগলী হই,
বন্ধের নাম শুনাও গো প্ৰাণ সই।।ধু।।
চাতক রইল মেঘের আশে,
তেমনি মত রইলাম গো আমি শ্যামচন্দের আশে,
মনের দুঃখ কার ঠাই কই, আমি হৃদয়ের কথা কার ঠাই কই।
তমাল ডালে বাজাও হে বেণু
তমাল ডালে লাগছে গো রাধার শ্যামপদের রেণু,
তমাল ডালে আমার গলে একত্রে বান্ধিয়া থই।
ভাবিয়া শ্ৰী রাধারমণ বলে,
পড়িয়া গো রহিলাম শ্যামের যুগলচরণ তলে,
শ্যামের দেখা পাব বলে আমি আকাশ পথে চাইয়া রই।
হা : শুনাও গো > শুন গো; আকাশপথে > আশাপথে। গো; তেমনি মত… চাইয়া রই > আমি রইলাম বন্ধের আশে / মনে থাকে মনের কথা /কার ঠাঁই মনের দুঃখ কাঁই/ গহিন বনে চরাও ধেনু /তমাল ডালে বাজাও বেণু/ তমাল ডালে পদরেণু / গলে গলে একত্র থই/ ভাইবে রাধারমণ বলে /আশায় থাকি পাব বলে /চরণ দেখা পাব বলে /আশয় পন্থ চাইয়া রই।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
