শ্যাম সুন্দর স্মরণ আমার শ্যাম শ্যাম সদা সার

চণ্ডীদাস

1 min read September 17, 2026

ভাব সম্মিলন ।। সুহই ।। (শ্রীরাধিকার উক্তি)

শ্যাম সুন্দর, স্মরণ আমার,

শ্যাম শ্যাম সদা সার।

শ্যাম সে জীবন, শ্যাম প্রাণধন,

শ্যাম সে গলার হার।।

শ্যাম সে বেশর, শ্যাম বেশ মোর,

শ্যাম শাড়ী পরি সদা।

শ্যাম তনু মন, ভজন পূজন,

শ্যাম দাসী হলো রাধা।।

শ্যাম ধন বল, শ্যাম জাতি কুল,

শ্যাম সে সুখের নিধি।

শ্যাম হেন ধন, অমূল্য রতন,

ভাগ্যে মিলাইল বিধি।।

কোকিল ভ্রমর, করে পঞ্চস্বর,

বঁধুয়া পেয়েছি কোলে।

হিয়ার মাঝারে, রাখিছ শ্যামেরে,

দ্বিজ চণ্ডীদাসে বলে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *