সংসার জুড়িয়া, দেখেছি ঘুরিয়া

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

(’ওগো স্ৰষ্টা জাতিভ্ৰষ্টা তুমি হইলা নষ্টার মূল’ এবং ’ওরে স্রষ্টা যদি ভ্রষ্টা হইত, যাইত জগৎ ভেঙ্গে-চুরে’ গানের জবাব)

সংসার জুড়িয়া, দেখেছি ঘুরিয়া,
মতামত আমার মিলে না ॥
কেহ বলে আছে স্রষ্টা কেহ বলে নাই,
থাকলে আছে অচল হইয়া চলনশক্তি নাই ৷
(মোরা) নিজের ইচ্ছায় ঘুরিয়া বেড়াই, করি যে কত কল্পনা ॥
কেহ আছে দ্বৈতবাদী করিয়া পোষণ
কেহ যে অদ্বৈতবাদী সকলি বর্জন,
কেহ আছে ত্রিতবাদী মতবিরোধী কয়জনা ॥
যে যাহা বলিতেছে সবেই বলে ঠিক
কারে কি বলতে পারি আস্তিক নাস্তিক ।
কোনটা সঠিক কোনটা বেঠিক আমি কিছুই বুঝি না ॥
এ বিশ্বের সবাই যদি থাকিত একমত
তবে বোধহয় হইত না আর প্রলয় কিয়ামত
সবি যার তার মতে, চলে যার তার পথে
গোলক ধাঁ-ধাঁ মিটে না ॥
বাউলকবি রশিদ বলে বিবিধ বিষয়
কোন শক্তিতে মুক্তি হবে দেখেন মহাশয়
আমি আমার কারে কেবা কয়
চেনা কিম্বা অচেনা ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *