
সখা হে তোমার সাথে
আজ আমার নতুন খেলা বিজনে সঙ্গোপনে ॥
বকুলের সুবাস নিয়ে, পলাশের রং মিলিয়ে
আমারে সাজিয়ে দেব তোমার হাতে মধুলগনে ॥
আজ আমার মনের সকল দ্বার খুলেছি
তোমাকে ধরব বলে লাজ ভুলেছি।
যে পাখি কয়নি কথা, ভাঙেনি নীরবতা
আজিকে মুখর সে যে নতুন গানে পরম ক্ষণে ॥
আপন দুলাল (১১ নভেম্বর ১৯৬৬)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
