
|| বেহাগ || জলদ তেতালা ||
সখি ! কোথায় পাব তারে, যারে প্রাণ সঁপিলেম |
যাহার কারণে আমি কলঙ্কী হইলেম ||
পরাণ কেমন করে, রহিতে না পারি ঘরে |
সুখ আশে দুঃখ নীরে এবে যে ডুবিলেম || ১ ||
আগেতে না জানি এত, এমন করিবে নাথ,
জানিলে কি করি প্রীত, না জান্যা করিলেম || ২ ||
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
