সখী তারে নিষেধ করে দে বারণ করে দে

নকুল কুমার বিশ্বাস

Album: ওকে ধর্‌ 1 min read September 17, 2026

সখী তারে নিষেধ করে দে বারণ করে দে

ও সে আর যেন না বাজায় বাঁশরি রাধা নাম ধরে

তার বিষম বাঁশির সুরে

মরি শুধু জ্বলে-পুড়ে

আগুন লেগেছে অন্তরে।

আমি যখন যমুনাতে জল ভরিতে যাই

বাঁশি বলে কদম তলে প্রাণ রাই

আসিতে ঘরের পানে

বাঁশিতে পিছনে টানে

এ জ্বালা সহিবো কী করে।।

গহন রাতে বিজন বনে বসে বিরলে

শ্যাম কালিয়া বাজায় বাঁশি রাধা রাধা বলে

ও সে বোঝে না চপলমতি

শ্রীমতি যে কুলবতী

শাশুড়ি-ননদী আছে ঘরে।।

ঘরে জ্বালায় শাশুড়ি আর বাহিরে বাঁশরি

হয়ে কুলবালা এতো জ্বালা কেমনে পাশরি

ভাবে নকুল যে দিবা-রাত

কেন সে গোকুল নাথ

জাত-কুল নিলো যে হরে।।

—————

নকুল কুমার বিশ্বাস

রচনা- ১২.০৪.৮৭

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নকুল কুমার বিশ্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *