সজনি লো সই ক্ষণেক বৈসহ শ্যামের বাঁশীর কথা কই

চণ্ডীদাস

1 min read September 17, 2026

সজনি লো সই!

ক্ষণেক বৈসহ শ্যামের বাঁশীর কথা কই।।

শ্যামের বাঁশিটি, দুপুরে ডাকাতি,

সরবস হরি হৈল।

হিয়া দগদগি, পরাণ পোড়নি,

কেন বা এমতি কৈল।।

খাইতে শুইতে, আন নাহি চিতে,

বধির করিল বাঁশী।

সব পরিহরি, করিল বাউরী,

মানয়ে যেমন দাসী।।

কুলের করম, ধৈরজ ধরম,

সরম মরম ফাঁসী।

চণ্ডীদাসে ভণে, এই সে কারণে,

কানুর সরবস বাঁশী।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। শ্রীরাগ ।।

সরবস হরি হৈল – সর্ব্বস্ব হরণ করিয়া লইল।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *