সজনি সজনি রাধিকা লো, দেখ অবহুঁ চাহিয়া

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 6, 2026

সজনি সজনি রাধিকা লো, দেখ অবহুঁ চাহিয়া
মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া।
পিনহ ঝটিত কুসুমহার, পিনহ নীল আঙিয়া।
সুন্দরি সিন্দূর দেকে সীঁথি করহ রাঙিয়া।
সহচরি সব নাচ নাচ মিলনগীত গাও রে,
চঞ্চল মঞ্জীররাব কুঞ্জগগন ছাও রে।
সজনি, অব উজার’ মঁদির কনকদীপ জ্বালিয়া,
সুরভি করহ কুঞ্জভবন গন্ধসলিল ঢালিয়া।
মল্লিকা চমেলি বেলি কুসুম তুলহ বালিকা,
গাঁথ যূথি, গাঁথ জাতি, গাঁথ বকুলমালিকা;
তৃষিতনয়ন ভানুসিংহ কুঞ্জপথম চাহিয়া—
মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া।

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. View the source text

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *