সন্ধ্যা-আঁধারে ফোটাও, দেবতা

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

বেলাওল – একতালা

সন্ধ্যা-আঁধারে ফোটাও, দেবতা,

শুভ্র রজনিগন্ধা!

নিরাশা-শুষ্ক পরানে বহাও

প্রেমের অলকানন্দা॥

অশ্রুজলের অকূল সায়রে

ফুটুক কমল তব শুভ বরে,

বেদনা-আহত কবির চিত্তে

বাণী দাও মধুছন্দা॥

দুঃখ আসিলে সে দুখ ভুলিতে

দাও আনন্দ দুঃখীর চিতে,

আঁধার-গহন নিবিড় নিশীথে

ভাঙিয়ো না সুখ-তন্দ্রা॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *