সবাই তো ভালবাসা চায়

গাজী মাজহারুল আনোয়ার

Lyricist: গাজী মাজহারুল আনোয়ার Composer: আলম খান, ছায়াছবি: সারেন্ডার 1 min read September 17, 2026

সবাই তো ভালবাসা চায়,
কেউ পায় কেউবা হারায়
তাতে প্রেমিকের কী আসে যায় ।
সবাই তো ভালবাসা চায়,
কতকাল কত সাধনায়
তারে একদিন কাছে পাওয়া যায় ।।

(ঐ) ফুল চায় গানে গানে ফাগুন আসুক
অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক ।
আমি চাই তুমি আসো
চুপি চুপি ভালোবাসো, এই নিরালায় ।।

(ঐ) নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক
তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক ।
আমি চাই তুমি ডাকো
পথ চেয়ে বসে থাক, আমারই আশায় ।।

*

গান – সবাই তো ভালবাসা চায়
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গাজী মাজহারুল আনোয়ার সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *