সবারে বাস রে ভালো,

1 min read May 29, 2020

সবারে বাস রে ভালো,
নইলে মনের কালো ঘুচবে নারে।
আছে তোর যাহা ভালো ।।
ফুলের মতো দে সবারে।
নইলে মনের কালো ঘুচবে নারে।

করি’ তুই আপন আপন
হারালি যা ছিল আপন; ।।
এবার তোর ভরা আপন; …
বিলিয়ে দে তুই যারে তারে।
নইলে মনের কালো ঘুচবে নারে।

যারে তুই ভাবিস ফণী
তারও মাথায় আছে মণি।।
বাজা তোর
বাজা তোর প্রেমের বাঁশি
ভবের বনে ভয় বা কারে।
সবাই যে তোর মায়ের ছেলে,
রাখবি কারে, কারে ফেলে ।।
একই নায়ে সকল ভাইয়ে …
যেতে হবে রে ওপারে।

নইলে মনের কালো ঘুচবে নারে।
সবারে বাস রে ভালো,
নইলে মনের কালো ঘুচবে নারে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *