সমুদ্রের কিনারে থেকে জল বিনে চাতকী ম’ল

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

সমুদ্রের কিনারে থেকে
জল বিনে চাতকী ম’ল।

হারে বিধি ওরে বিধি তোর
মনে কি ইহাই ছিল৷

চাতক থাকে মেঘের আশে

মেঘ বর্ষালো অন্য দেশে

বল, চাতক বাঁচে কিসে

ওষ্ঠাগত প্রাণ আকুল৷

বিনে নবঘন বারি

খায় না চাতক অন্য বারি

চাতকের প্রতিজ্ঞা ভারি

যায় যাবে প্রাণ, সেও
ভাল৷

লালন বলে, বুঝলাম এখন

হল না মোর ভজন-সাধন

ভুলে সিরাজ সাঁইজীর চরণ

তাইতে জনম বৃথা গেল।।

**————**

৩৬৫. তৃপ্তি ব্ৰহ্ম,
লালন-পরিক্রমা, ৪র্থ খণ্ড, পৃ. ৩৩

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *