সয়ালের দয়াল বন্ধু রে তুমি যে সরল

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

সয়ালের দয়াল বন্ধু রে
তুমি যে সরল
তোমার লাগিয়া রে বন্ধু
ভুবন পাগল রে ॥

সয়ালের দয়াল রে বন্ধু
তুমি সর্বঘটে আছ
জীবের জীবন নাম ধরিয়া
স্বরূপে মিশেছ রে ॥

লতায় পাতায় দেখি তোমার
দয়ার পরিচয়
দয়াময় বলে তোমারে
সর্বজীবে কয় রে ॥

নিরাশ আঁধার মাঝে
আশার আলো তুমি
কাঙালের বন্ধু তুমি
তুমি অন্তর্যামী রে ॥

পাগল আবদুল করিম বলে
কী করবে শয়তানে
তুমি যারে কর দয়া
তোমার নিজ গুণে রে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *