সর্বধনে ধনী তুমি আমি যে কাঙাল

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

সর্বধনে ধনী তুমি
আমি যে কাঙাল
আউলিয়া শাহজালাল ॥

পাক নুরেতে নুরনবি
সেই নুরে তোমার ছবি
প্রশংসা কী বলবে কবি
ভাবিয়া বেহাল—
আউলিয়া শাহজালাল ॥

ছিলা তুমি ইয়ামনি
অমূল্য পরশমণি
তুমি যে রহমতের খনি
কুদরত কামাল—
আউলিয়া শাহজালাল ॥

এ দেশবাসীর ভাগ্য ভালো
আঁধারে পাইল আলো
ভক্তগণে লুটে নিল
প্রেম ভাণ্ডারের মাল—
আউলিয়া শাহজালাল ॥

পাগল আবদুল করিম বলে
আশায় জীবন গেল চলে
দয়ালের দয়া হলে
ভয় কী একাল-সেকাল—
আউলিয়া শাহজালাল ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *