সহজে অধর মানুষ না যায় ধরা

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

সহজে অধর মানুষ না যায় ধরা।

হতে হবে জ্যান্তে মরা।

অধর ধরার এমনি ধারা

গুরু-শিষ্য ঐক্য করা

চৈতন্য রূপ নেহার করা

জানলে হয় করণ সারা।

হায়াত নদীর মধ্যে স্থিতি

আজগুবি ফুল হয় উৎপত্তি

ফুলের মধ্যে ফলের জ্যোতি

হয় উজ্জ্বালা।

মেঘের কোলে বিদ্যুৎ খেলে

অমনি সে রূপ যায় রে চলে

ভাব না জেনে ধরতে গেলে

পড়বি মারা৷

নয়ন কোণে মেঘ আকৃতি

দেখবে সে রূপের জ্যোতি

লালন বলে, কুলের পতি

কুল না ছাড়লে কি দিবে ধরা৷।

————

লালন-সঙ্গীত, পৃ. ১৯০। দ্বিতীয় স্তবকটি প্রক্ষিপ্ত বলে প্রতীত হয়। এতে অন্ত্যমিল রক্ষিত হয়নি।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *