
সাগরকূলের নাইয়া রে অপর বেলায়
ও মাঝি কোথায় চলছ বাইয়া ॥
বারো বছর রইলেম আমি পারঘাটায় বসিয়া
বেলা গেল সন্ধ্যা হইলো মাঝি
তোমার আশায় চাইয়া রে
তুমি কারে যাও ভাসাইয়া মাঝি রে
মাঝি আমায় যাও কান্দাইয়া রে ॥
কারে ডেকে বলছ মাঝি, ‘আমার নায়ে আয়’
আমায় দেখে বলছ মাঝি—
‘আমার নায়ে তো জাগা নাই ওরে’
তুমি রংবেরঙের বইঠা ফেলাও রে
মাঝি কার বা পানে চাইয়া রে ॥
রূপবান (৫ নভেম্বর ১৯৬৫)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
