
সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত কখন তো হই নাই ক্লান্ত,
তথাপি মনের মোর প্রশান্ত পসাগরে উর্মিমালা অশান্ত—–
মোর মনের প্রশান্ত সাগরের বক্ষে জোয়ারের নাই আজ অন্তঃ
অজস্র লহরী নব নব গতিতে এনে দেয় আশা অফুরন্ত —
মোর প্রশান্ত পারের কত মহাজীবনের শান্তি আজ আক্রান্ত
নব নব সৃষ্টিকে দৈত্যদানবে করে নিষ্ঠুরাঘাত অবিশ্রান্ত—
ধ্বংসের আঘাতে দিয়ে যায় প্রতিঘাত সৃষ্টির সেনানী অনন্ত ,
সেই সংঘাত আনে মোর প্রশান্ত সাগরে প্রগতির নূতন দিগন্ত
মোর গভীর প্রশান্ত সাগরের শক্তি ধ্বংসকে করে দিকভ্রান্ত
অগমন মানুষের শান্তির অভিযান সৃষ্টিকামী জীবন্ত |
*************************
মূল রচনা ও সুর – ভূপেন হাজারিকা
বাংলা রূপান্তর – শিবদাস বন্দ্যোপাধ্যায়
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
