সাধকের সাধনে ডুবলে জলে থাকবে বাঁচার আশ

নাঈম মিয়া

1 min read September 17, 2026

সাধকের সাধনে ডুবলে
জলে থাকবে বাঁচার আশ
সেই সাধকের সাধন গুরু
সঠিক পথের দাশ।।

সময় থাকতে ধরলে তারে
বোঝবে ও মন আপনারে
চিনবে ও মন আপনারে
হইবে সত্যের ক্রিতদাস।।

ধরলে কামিনী কাঞ্চন নেশা
হেরে যাবে সঠিক দিশা
বলবে লোকে মনোলাশা
মুর্শিদ করে তাহার নাশ।।

সময় থাকতে ভজলে চরণ
করবে না কুৎ অপহরণ
ছয় রিপুর ফাঁদ হয় নিবারণ
জীবন সঙ্গ প্রভোলাস।।

কয় ভাবিয়া নাঈম মিয়া
সাধকের সাধনে ডুবিয়া
ন্যায় পথের ধার ধরিয়া
খুঁজে পাই সত্য আবাস।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *