সালাম আমার শহীদ স্মরণে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

সালাম আমার শহীদ স্মরণে
দেশের দাবি নিয়া দেশ প্রেমে মজিয়া
প্রাণ দিলেন যে সব বীর সন্তানে ॥

ভাষার দাবি লইয়া আপনহারা হইয়া
স্মৃতি গেলেন রাখিয়া বাঙালির মনে
সালাম বরকত জব্বার প্রিয় সন্তান বাংলার
ভুলিবার নয় ভুলিব কেমনে ॥

জন্ম নিলে পরে সবাই তো মরে
স্বাভাবিক মরা এই ভুবনে
দেশের জন্য প্রাণ যারা করে দান
স্মরণ করি আজ ব্যথিত মনে ॥

লভিব অধিকার ঘুচাবো আঁধার
শপথ বারেবার মনপ্রাণে
আবদুল করিম বলে শোষণমুক্ত হলে
হাসি ফুটিবে সবার বদনে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *