সুখের লাগিয়া পিরীতি করিনু শ্যাম বন্ধুয়ার সনে

চণ্ডীদাস

1 min read September 17, 2026

সুখের লাগিয়া, পিরীতি করিনু,

শ্যাম বন্ধুয়ার সনে।

পরিণামে এত, দুখ হবে বলে,

কোন্‌ অভাগিনী জানে।।

সই পিরীতি বিষম মানি।

এত সুখ এত, দুখ হবে বলে,

স্বপনে নাহিক জানি।।

সে হেন কালিয়া, নিঠুর হইল,

কি শেল লাগিল যেন।

দরশন আশে, যেজন ফিরয়ে,

সে এত নিঠুর কেন।।

বলনা কি বুদ্ধি, করিব এখন,

ভাবনা বিষম হৈল।

হিয়া দগদগি, পরাণ পোড়নি,

কি দিলে হইবে ভাল।।

চণ্ডীদাস কহে, শুন বিনোদিনি,

মনে না ভাবিহ আন।

তুমি যে শ্যামের, সরবস ধন,

শ্যাম সে তোমার প্রাণ।।

————–

প্রেম বৈচিত্ত ।। ধানশী ।।

সরবস – সর্ব্বস্ব।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *