সুদিন আসবে সুদিন আসবে রে কাজ করিলে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

সুদিন আসবে
সুদিন আসবে রে কাজ করিলে
মর্ম বুঝে কর্ম কর
মিলিয়া সকলে ॥

এই স্বাধীন বাংলার মাটি
সোনা হতে আরো খাঁটি
বুঝে দেখ মোটামুটি
যত্নে রত্ন ফলে ॥

ধান সবিয়া পাড় হইতেছে
আলু বাদাম মাটির নিচে
চা-বাগান অনেক রয়েছে
আখ ফলে গম ফলে ॥

নারিকেল সুপারি আছে
মাছ ফলে জলের নিচে
কত খনিজসম্পদ পাওয়া গেছে
তেল মিলে গ্যাস মিলে ॥

বালি পাথর সিমেন্ট আছে
বন বাঁশে কাগজ হইতেছে
সুষম বণ্টনের অভাব
আবদুল করিম বলে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *