সুধামৃত শ্ৰীহরি নাম কে নিবে আয়

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

সুধামৃত শ্ৰীহরি নাম কে নিবে আয়।।ধু।।
গউর নিতাই আইসে, প্ৰেমবশে, হরিনামের লোট বিলায়।।চি।।
মহাপ্ৰভু সঙ্গে স্বরূপ রামানন্দ রায়
আষাঢ় শ্রাবণের ধারা, ধারায় ধরা ভেসে যায়।
নামের সনে প্ৰেম আনিয়া জগৎ মাতায়
রাধা প্রেমের ঋণ শোধিতে বিনামূল্যে প্ৰেম বিলায়
যার ভাগ্য ফলে লোট তুইলে কত খায়
শ্ৰী রাধারমণ ভনে কেহ শুধা হাতে ঘরে যায়।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *