সেই কালাচাঁদ নদেয় এসেছে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

সেই কালাচাঁদ নদেয় এসেছে।

সে না বাজিয়ে বাঁশী ফিরতো সদায়

ব্রজাঙ্গনার কুল-নাশ।

যদি মজবি ও কালার পীরিতি

আগে জানগে উহার কেমন রীতি।

উত্তম প্রেম করা নয়, প্রাণে মারা

অনুমানে বুঝিয়েছে৷

যদি রাজ্যপদ ও পদে কেউ দেয়

তবু ও কালার মন না পাওয়া যায়।

রাধা ব’লে বাজে বাঁশী, এখন তারে

কত কাঁদিয়েছে।

ও না ব্রজে ছিল জলদ কালো

না জানি কি সাধনে গৌর হলো

ফকির লালন বলে, চিহ্ন কেবল

দুনয়ন বাঁকা আছে৷।

————

লালন-গীতিকা, পৃ. ২১৩

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *