
সে পরশের জোর যে পরশ সে পরশ চিনিলে না।
সামান্য পরশের গুণ লোহার কাছে গেল জানা॥
পরশমণি স্বরূপ গোঁসাই
সে পরশের তুলনা নাই
পরশিবে যে জনা তাই
ঘুচিবে জঠর-যন্ত্রণা॥
কুমীরেতে পরকে যেমন
ধরায় সে আপন ধরন
পরশে জানিবে মন
এমনি যেন পরশোনা॥
ব্রজের ঐ জলদ কালো
যে পরশে পরশ হ’লো
লালন বলে, মনরে চলো
জানিতে সেই উপাসনা॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. View the source text
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
