সে হইল গো নিষ্ঠুর কালিয়া

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

সে হইল গো নিষ্ঠুর কালিয়া
সোনার অঙ্গ পুড়ে আঙ্গার সই গো
হইল যার লাগিয়া গো ॥

আসবে বলে চলে গেল সই গো
না এল ফিরিয়া
শ্মশান ঘাটের পোড়ার মতন সই গো
গিয়াছে পুড়িয়া গো ॥

যে-দুঃখ অন্তরের মাঝে সই গো
রেখেছি চাপিয়া
বুক চিরে দেখাইবার হইলে সই গো
দেখাইতাম চিরিয়া গো ॥

যে দেশে প্রাণবন্ধু গেছে আমি
যাব গো চলিয়া
সবে মিলে দেও আমারে সই গো
যোগিনী সাজাইয়া গো ॥

বন্ধু যদি দেশে আসে তোরা
কইও গো বুঝাইয়া
তোমার আবদুল করিম গেছে সই গো
দেশান্তরী হইয়া গো ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *