সোজা পথে চল রে ভাই, ঈমান থেকো ধরে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

সোজা পথে চল রে ভাই, ঈমান থেকো ধরে।

খোদার রহম মেঘের মতো ছায়া দেবে তোরে।।

তুমি বিচার করো না, কেউ করলে তোমার ক্ষতি;

এক সে বিচার-করনেওয়ালা ত্রিভুবনের পতি।

তোর ক্ষতির ডালে ধরবে মোতি তাঁর বিচারের জোরে।।

সকল সময় ধরে থেকো আল্লাহ নামের খুঁটি,

তিনি তোমার হেফাজতে দিবেন ক্ষুধার রুটি;

ইয়াকিন্‌-দীলে থেকো তুমি,দিবেন তোমায় তরে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *