সোনায় ঢেকে অঙ্গ কেন এতো রঙ্গ

গীতা দত্ত

Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: কানু ঘোষ 1 min read September 17, 2026

সোনায় ঢেকে অঙ্গ কেন এতো রঙ্গ করিস্ এই ধরায়
দু’দিনের সঙ্গ সখী ঠিকানা নাই বাঁচা মরায় ।।
সোনায় ঢেকে —

কানে সোনা দিলে পরে অনেক কথা যায় না শোনা
সোনা কানে পরার চেয়েও দামী কথা কানে শোনা
জানা শোনা কথিত যে বাসনা তখন হৃদয় ভরায় ।।
সোনায় ঢেকে —

পূবের মেঘে সূর্য্য যখন আকাশেতে সোনা ঝরায়
সোনার চেয়েও দানী চোখের অশ্রু তখন মুক্তা ঝরায়
তারই মালা গেঁথে চোখে কে বলো আজ গলে পরায় ।।
সোনায় ঢেকে–

***

গান – সোনায় ঢেকে অঙ্গ কেন এতো রঙ্গ
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গীতা দত্ত পুলক বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *