সোনা ঝরায় আকাশ সোনা ফলায় মাটি

বাংলা গান

Movie: তোমার আমার (১০ নভেম্বর ১৯৬১) Lyricist: আহসান হাবীব, সুর : কাদের জামেরী, কণ্ঠ : আসাফউদদৌলা, 1 min read September 17, 2026

সোনা ঝরায় আকাশ সোনা ফলায় মাটি
আহা আমার সোনার দেশ ॥

এই মাঠের মানুষ মাঠে
আর সোনার ফসল কাটে
ধনধান্যে যায় ছড়িয়ে জীবনের আবেশ ॥

রুপালি রং নদীর জোয়ার প্রাণের সাড়া আনে
তার ঢেউয়ের তালে তালে জীবন জাগে গানে গানে ॥

এই ভালোবাসার আলো
সারা দেশেতে ছড়াল
মাটি-মানুষ ফুলে-ফলে মন ভোলাল বেশ ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *