
স্বরে অ-তে অজগর, স্বরে আ-তে আম
হ্রস্ব ই-তে ইঁদুর ভায়ার কাটুসকুটুস কাম ॥
দীর্ঘ ঈ-তে ঈগল পাখি
হ্রস্ব-উ দিল ঐ যে উঁকি
উটের আগে হ্রস্ব উ, ট দিলে হয় তার নাম ॥
লিখতে ঊষা দীর্ঘ ঊ
এ-তে এক্কা চলে বহু
ঐ-তে হলো ঐরাবত হাতির অন্য নাম।।
ও-তে বুঝি ওজন ভারী
দেখো ধরে পাল্লা দাড়ি
ঔ-তে কেন ঔষধ সব হোক না যা তার দাম ॥
ঘূর্ণিঝড় (২ অক্টোবর ১৯৭০)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
