স্বস্তি! স্বাগত! সুখী, অভ্যাগত, জ্ঞান পরব্রত

রজনীকান্ত সেন

1 min read September 17, 2026

স্বস্তি! স্বাগত! সুখী, অভ্যাগত, জ্ঞান পরব্রত,

পুন্য বিলোকন;

বিদ্যা দেবী পদযুগ সেবী, লোকনিরঞ্জন,

মোহ বিমোচন।।

লহ সব শাস্ত্র বিশারদ বর্গ,

দীন কুটিরে প্রীতির অর্ঘ;

দেব প্রভাময় অতিধি সমাগমে, জীর্ণ উটজ, মরি,

আজি কি শোভন!

হে শুভ দরশন, ভারত আমা!

মুগ্ধ প্রাণে নাহিক ভাষা;

ধন্য, কৃতার্থ, প্রসন্ন বিমোহিত, দীন হৃদয় লহ,

হৃদয় বিরোচন!

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রজনীকান্ত সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *