
চলে যদি যাবি দূরে স্বার্থপর
আমাকে কেন জোছনা দেখালি
হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর
পাথরের বুকে ফুল কেন ফোঁটালি।
আমারই সীমানায় সে তো তোর ছায়া
সেখানে করে বিচরণ দুঃখের নিবাস
রাখিস কি খবর
তোর আঘাতেই জমে গেছে
নীল আকাশের জমিনে নীল বেদনা।।
জানি না কোন প্রহরে হয়েছিলো যে পরিচয়
কি পেলাম কি হারালাম সে তো এক সংশয়
নীরব এ আড়াল থেকে করেছি যে সব পরিণয়
সেই তুমি হারালে ঠিকই সেকি নয় বিষ্ময়
আমারই সীমানায় সে তো তোর ছায়া
সেখানে করে বিচরণ দুঃখের নিবাস
রাখিস কি খবর
তোর আঘাতেই জমে গেছে
নীল আকাশের জমিনে নীল বেদনা।
আঁধার এর অন্তরালে বসে যতবার ভেবেছি
শূণ্যতারই হাহকার একাকী শুনেছি
তোমারই আঁখি পটে আকাশের নীল দেখেছি
সে তো বিবর্ণ হবে কখনো ভাবিনি।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
