হও যদি নীল আকাশ

1 min read May 29, 2020

হও যদি তুমি নীল আকাশ , আমি মেঘ হব আকাশে
হও যদি অথৈ সাগর , আমি ঢেউ হব সাগরে
হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নির্ভয়ে , তুমি আছ হৃদয়ে ।।

তুমি হলে ওই অরণ্য আমি হব সবুজ
ও তোমারি প্রেমে মন দুরুন্ত তোমার কাছেই অবুঝ

হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নির্ভয়ে , তুমি আছ হৃদয়ে ।।

আমারি দেহে প্রাণ গো তুমি, তুমি আমার নিঃশ্বাস
ও তোমাকে ছাড়া নিস্প্রান আমি এইত আমার বিশ্বাস

হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়
বলতে পারি আমি নির্ভয়ে , তুমি আছ হৃদয়ে ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *