হরি হরি হেন দিন হইবে আমার

নরোত্তম দাস

1 min read September 17, 2026

হরি হরি, হেন দিন হইবে আমার |

দুহুঁ-অঙ্গ পরশিব দুহু-অঙ্গ নিরখিব

সেবন করিব দোঁহাকার ||

ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে

মালা গাঁথি দিব নানা ফুলে |

কনক সম্পুট করি কর্পুর তাম্বুল পুরি

যোগাইব অধর-যুগলে |

রাধাকৃষ্ণ বৃন্দাবন সেই মোর প্রাণধন

সেই মোর জীবন-উপায় |

জয় পতিত-পাবন দেহ মোরে এই ধন

তোমা বিনে অন্য নাহি ভায় ||

শ্রীগুরু করুণা-সিন্ধু অধম জনার বন্ধু

লোক-নাথ লোকের জীবন |

হাহা প্রভু কর দয়া দেহ মোরে পদ-ছায়া

নরোত্তম লইল শরণ ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন নরোত্তম দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *