হলুদ বাটো মেন্দি বাটো, বাটো ফুলের মৌ

মোহাম্মদ মনিরুজ্জামান

Lyricist: মোহাম্মদ মনিরুজ্জামান, Composer: আলী হোসেন, 1 min read September 17, 2026

হলুদ বাটো মেন্দি বাটো, বাটো ফুলের মৌ
বিয়ার সাজে সাজবে কন্যা করমচা-রং বৌ রে ॥

সুরমা-কাজল পরাও কন্যার ডাগর নয়নে
আলতারেখা টানা দুটি রাঙা চরণে
সখির রাঙা চরণে, ও কন্যার রাঙা চরণে
ভরা কলস ছলাৎ ছলাৎ দাওয়ায় এনে থোও ॥

ঢেঁকিতে পাড় দিয়া পায়ের নাচন থামে না
সরু পিঠার মিঠা ক্ষিরের মাতন থামে না
কানে কানে সই তোরা আজ মধুর কথা কও ॥

রঙিন পাড়ের শাড়িতে বৌ সাজবে যখনি
মনময়ূরী পেখম মেলে নাচবে তখনি
পাল দুলিয়ে মাঝ গাঙেতে চলবে যেন নাও ॥

মুমতাজ ও দিলশাদ,
ডাকবাবু (৯ সেপ্টেম্বর ১৯৬৬)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি মোহাম্মদ মনিরুজ্জামান শাহনাজ রহমতউল্লাহ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *