হাওয়ায় দৌড়ে রে আমার ময়ূরপঙ্খি নাও

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

হাওয়ায় দৌড়ে রে আমার ময়ূরপঙ্খি নাও
মাশুকপুরে যাবে নৌকা বাওরে শীঘ্র বাও ॥

বৈঠা বাও সারি গাও করতাল বাজাও,
সুজন কাণ্ডারি নৌকা সাবধানে চালাও ॥

অকূল সাগরের পাড়ি সোজা রাস্তায় যাও
বেলা থাকিতে নৌকা কিনারা ভিড়াও ॥

জীবনরবি ডুবে যাবে বেলার দিকে চাও
আবদুল করিম বলে নৌকার না বুঝিলাম ভাও ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *