হায় রে নিঠুর বাঁশি এ কী জালে জড়ালি

কলিম শরাফী,

Lyricist: খান আতাউর রহমান, 1 min read September 17, 2026

হায় রে নিঠুর বাঁশি এ কী জালে জড়ালি
বাঁশি রে তুই মধু বলে এ কী গরল ছড়ালি ॥

বাঁশি তোর ডাক শুনে
আমি তো এসেছি বনে, সে তো এল না
নিদয়া বিধির মনে দয়া হলো না
যে পথে কাঁটার জ্বালা
সে পথে ফুলের মালা কেন ফোটালি ॥

গগনে হারাল বেলা
আশা-নিরাশার খেলা সারা হলো না
বাঁশি তোর মনে ছিল এত ছলনা
সুখের প্রদীপ বলে
দুখের অনল জ্বেলে কেন পোড়ালি ॥

অনেক দিনের চেনা (১৭ জুলাই ১৯৬৪)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি কলিম শরাফী, খান আতাউর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *