হেদে রে নদীয়াবাসী কার মুখ চাও

গোবিন্দ ঘোষ

1 min read September 17, 2026

হেদে রে নদীয়াবাসী কার মুখ চাও।

বাহু পসারিয়া গোরাচাঁদেরে ফিরাও॥

তো-সভারে কে আর করিবে নিজ কোরে।

কে যাচিয়া দিবে প্রেম দেখিয়া কাতরে॥

কি শেল হিয়ায় হায় কি শেল হিয়ায়।

নয়ান-পুতলী নবদ্বীপ ছাড়ি যায়॥

আর না যাইব মোরা গৌরাঙ্গের পাশ।

আর না করিব মোরা কীর্ত্তন-বিলাস॥

কান্দয়ে ভকতগণ বুক বিদরিয়া।

পাষাণ গোবিন্দ ঘোষ না যায় মিলিয়া॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন গোবিন্দ ঘোষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *