হে গোবিন্দ, ও অরবিন্দ চরণে শরণ দাও হে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

বেহাগ একতালা

হে গোবিন্দ, ও অরবিন্দ চরণে শরণ দাও হে।

বিফল জনম কাটিল কাঁদিয়া, শান্তি নাহি কোথাও হে॥

জীবন-প্রভাত কাটিল খেলায়,

দুপুর ফুরাল মোহের মেলায়,

ডাকিব যে নাথ সন্ধ্যাবেলায় ডাকিতে পারিনি তাও হে॥

এসেছি দুঃখ-জীর্ণ পথিক মৃত্যু-গহন রাতে।

কিছু নাই প্রভু সম্বল, শুধু জল আছে আঁখি-পাতে॥

সন্তান তব বিপথগামী,

ফিরিয়া এসেছে হে জীবন-স্বামী,

পাপী-তাপী তবু সন্তান আমি ধুলা মুছে কোলে নাও হে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *