1 min read April 19, 2019
ভুল না মন কারো ভোলে
রাছুলের দ্বীন সত্য মান
ডাক সদায় আল্লাহ বলে।।
খোদা প্রাপ্ত মূল সাধনা
রাছুল বিনে কেউ জানে না
জাহের বাতুন উপাসনা
রাছুল দ্বারা প্রকাশিলে।।
দেখাদেখি সাধিলে যোগ
বিপদ ঘটবে বাড়িবে রোগ
যেজন হয় শুদ্ধ সাধক
সেই রাছুলের ফারমানে চলে।।
অপরকে বুঝাইতে তামাম
করেন রাছুল জাহের কাম
বাতুন মশগুল মুদাম
কারো করো জানাইলে।।
যেরূপ মুর্শিদ সেইরূপ রাছুল
যে ভজে সে হবে মকবুল
সিরাজ সাঁই কয় লালন কি কূল
পাবি মুর্শিদ না ভজিলে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali লালনগীতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *