1 min read April 19, 2019
উথালী পাথালী আমার বুক আমার মনে তে নাই সুখ রে
আমায় ডুবাইলিরে…… আমায় ভাসাইলি রে,
অকুল দরিয়ায় বুঝি কূল নাই রে।

আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে
অকুল দরিয়ার বুঝি কূল নাই রে।।

কুল নাই সীমা নাই অথৈ দরিয়ার পানি
দিবসে নিশিথে ডাকে দিয়া হাতছানি রে
অকুল দরিয়ার বুঝি কূল নাই রে।।

পানসা জলে সাঁই ভাসায়ে সাগরেরও বানে ।।
আমি জীবনের ভেলা ভাসাইলাম।
কেউ না তা জানে রে।।
অকুল দরিয়ার বুঝি কূল নাই রে।।
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে,

আসমান চাহে দরিয়া পানে
দরিয়া আসমান পানে ।।
আরো লক্ষ বছর পার হইল
কেউ না তা জানে
অকুল দরিয়ার বুঝি কূল নাই রে।।
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে,

কুল নাই সীমা নাই অথৈ দরিয়ার পানি
দিবসে নিশিথে ডাকে দিয়া হাতছানি রে
অকুল দরিয়ার বুঝি কূল নাই রে।।
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে,

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পল্লীগীতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *