1 min read April 19, 2019
আমার মনের আগুন জ্বলে দ্বিগুণ তোমারে না পাইয়া
পিরিতি শিখাইয়া কান্দাইয়া গেলা ফিরা তো আর আইলানা
বন্ধু ফিরা তো আর আইলানা।।

পাশানে বান্ধিয়া হিয়া —-
সব নিল কাহাড়িয়া ।

তুমি কোন পরানে আছ বন্ধু
কোন পরানে এ আছ বন্ধু
থোইয়া গেলা না
পিরিতি শিখাইয়া কান্দাইয়া গেলা ফিরা তো আর আইলানা
বন্ধু ফিরা তো আর আইলানা।।

মনের ঘরে দাগা দিয়া
বন্ধু গেলা চলিয়া ।
আমার আশার তরী আশায় রইল
আশার তরী আশায় রইল
তুমি বাইলানা
পিরিতি শিখাইয়া কান্দাইয়া গেলা ফিরা তো আর আইলানা
বন্ধু ফিরা তো আর আইলানা।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পল্লীগীতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *