1 min read April 19, 2019

তুমি জানো নাহ
জানো নারে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
তোমায় প্রথম যেদিন জেনেছি
মনে আপন মেনেছি
তুমি বন্ধু আমার মন মাননা ওও…

ফাল্গুন দোল পূর্ণিমায়
মৃদু মন্দ বায়ু বয়
ফুলবনে পুলকের আল্পনা
আবার মধুরো মাধুবী রাতে বঁধুয়া তোমারি সাথে
করেছিলাম মধুনিশি যাপনা

চলে গেলে আমায় ফেলে
কি আগুন এ বুকে জ্বেলে
একদিনও দেখিতে বন্ধু এলে না
তোমায় পেলে দুঃখের কুটিরে
দেখাইতাম বক্ষ চিঁড়ে
বুকের জ্বালা মুখে বলা চলে না ওও..

কাষ্ঠ-যোগে দাবানল
জ্বালায় পোড়ায় বন জঙ্গল
মন পোড়ানি আগুন বন্ধুর তাহা না
কত বিরহের অন্তরো তলে
বিনা কাষ্ঠে আগুন জ্বলে
জ্বলে গেলে আগুন বন্ধু
নিভে না–তুমি জানো নাহ

খুঁজিয়া জনম জনম
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোম
বহুখুজে না পাই বন্ধুর ঠিকানা
পাগল বিজয় বলে চিত্ত চোর
আসবে কি জীবনে মোর
বুকে রইলো আশা ভরা বাসনা

বিজয় সরকার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali লোকগীতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *