অতি শীতল মলয়ানিল মন্দমধুর-বহনা

শশীশেখর

1 min read September 17, 2026

অতি শীতল মলয়ানিল

মন্দমধুর-বহনা।

হরি বৈমুখ হামারি অঙ্গ

মদনানলে-দহনা।।

কোকিলকুল কুহু কুহরই

অলি ঝঙ্করু কুসুমে।

হরি-লালসে তনু তেজব

পাওব আন জনমে।।

সব সঙ্গিনী ঘিরি বৈঠলি

গাওত হরি-নামে

যৈখনে শুনে তৈখনে উঠে

নবরাগিণী গানে।।

ললিতা কোরে করি বৈঠত

বিশাখা ধরে নাটিয়া

শশিশেখরে কহে গোচরে

যাওত জীউ ফাটিয়া।।

——————

দশমদশা ।। শশীশেখর ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন শশীশেখর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *